1
2
| প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
উৎপাদনমুখী কৃষি গড়ে তুলতে পানছড়িতে বিনামূল্যে বীজ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
উৎপাদনমুখী কৃষি গড়ে তুলতে পানছড়িতে বিনামূল্যে বীজ বিতরণ
একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়িতে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়ির আঙ্গিনা ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বীজ ও সার সহায়তা প্রদানের কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫ খ্রি.) উপজেলা পরিষদ চত্বর, পানছড়িতে এই উপকরণ বিতরণ কার্যক্রমের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
অনুষ্ঠানে ১০০ পরিবারের মাঝে ৭ প্রকার শাকসবজির বীজ বিতরণ করা হয়। বিতরণকৃত বীজগুলো হলো— মুলা. লাল শাকবাটি শাক,পালং শাক, মটরশুটি, লাউ, বেগুন।
এ সময় পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর উপস্থিততে , উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, কৃষকদের হাতে বীজ তুলে দেন এবং তাদেরকে ঘরোয়া সবজি চাষে উদ্বুদ্ধ করেন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রত্যেক পরিবারকে উৎপাদনমুখী করে তোলা, যাতে সবাই নিজ আঙ্গিনায় নিরাপদ সবজি উৎপাদন করতে পারে।
স্থানীয় কৃষকরা এমন উদ্যোগের প্রশংসা করে জানান, এতে তাদের চাষাবাদে আগ্রহ ও আত্মনির্ভরতা আরও বৃদ্ধি পাবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা